২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :


আনন্দমুখর পরিবেশে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
আনন্দমুখর পরিবেশে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন ম্যাগাজিন হাতে অতিথি ও নেতারা


নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কের পাইন প্যাভিলিয়ন চত্বরে এক আনন্দমুখর পরিবেশে গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন। মতলব সমিতির যেকোনো অনুষ্ঠান মানেই প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহের কেন্দ্রবিন্দু। এর কারণ যেখানে প্রবাসের প্রায় প্রতিটি বাঙালি সংগঠন নানা উছিলায় একাধিক ভাগে বিভক্ত, সেখানে ‘প্রবাসী মতলব সমিতি ইনক’ একমাত্র সংগঠন-যার কোনো বিভক্তি নেই। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এ অখণ্ড সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বছর প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত এ বনভোজনে উপস্থিত সবাই ছিলেন মুগ্ধ ও উচ্ছ্বসিত। ভোরে নিউইয়র্কজুড়ে কয়েক পশলা বৃষ্টি হলেও সকাল ১০টা বাজতেই একে একে সংগঠনের সদস্য ও অতিথিদের আগমন শুরু হয়। দুপুরের আগেই অনুষ্ঠান চত্বর কানায় কানায় ভরপুর হয়ে ওঠে।

শুরুতেই আগত অতিথিদের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়। এরপর গরমে শীতল পরশ বুলিয়ে দিতে তরমুজ, জুস ও ঠান্ডা পানি পানের ব্যবস্থা করা হয়। দুপুর ১২টার দিকে শুরু হয় বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন। বেলুন উড়িয়ে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী মতলব সমিতির কার্যকরি কমিটির সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি নাজির উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ, বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক এম শফিকুল ইসলাম, সদস্য সচিব সরোয়ার ফারুক হোসেন, সমন্বয়কারী সাকিল মিয়া, সার্বিক তত্ত্বাবধায়ক মো. কবির রতন, মো. শাহাদাত হোসেন, গোলাম সারোয়ার দুলাল, জ্যোতিষ চন্দ্র কীর্তনীয়া, সাবেক সভাপতি রবিউল আলম, উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, মানিক মিয়া, মাহবুবুর রহমান, এক্সিট প্রাইম রিয়েলটির কর্ণধার এম জামান মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজউল্লাহ প্রধান, প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মিঞা ওবায়েদুর রহমান, মো. ফারুক পাটওয়ারী, ভবতোষ সাহা প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন পর্যায়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, ডিউক খান, বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণ, লেখক শিব্বীর আহমেদ, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মিয়া মোহাম্মদ দুলাল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজী, শাহনাজ হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট দুলাল বেহেদু, মানিক বাবু, আকরাম হোসেন বিপ্লব, মনিরুল ইসলাম, আনোয়ার উদ্দিন, মহিউদ্দিন রাহুল, আযহার সরকার, ফারুক হোসেন পাটওয়ারী, মো. আনোয়ার হোসেন, মো. এমদাদুল হক, এস এম হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া তপন, মো. কামরুল আমিন সুমন, মো. জাহিদুর রহমান, আল আমিন হাওলাদার, মো. আব্দুল জলিল, মো. জিসান আহমেদ, মো. আবু নাসের পাটওয়ারী, রাবেয়া বসরী, মো. জয়নাল আবেদিন, মো. বিল্লাল মৃধা, তৌহিদ ইসলাম (মানিক), আলী আজম, দেলোয়ার হোসেন, তপন সাহা, সুখন দাস, মো. আবু সালেক সুমন, মো. ইমন পাটওয়ারী, সীমা জামান, মানছুরা আক্তার, মো. রিয়াদ নেতা, মো. জাহাঙ্গীর আলম, মো. আরিফুল ইসলাম, মো. মনজুর আলম ইমন, মো. কবির হোসেন ও নাদির আকার মুক্তিসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব।

প্রতি বছরের মতো এবছরও বনভোজন উপলক্ষে প্রবাসী মতলব সমিতি প্রকাশ করে ম্যাগাজিন ‘হৃদয়ে মতলব’-এর ১১তম সংখ্যা। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এ পর্বটি পরিচালনা করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী ও সাকিল মিয়া।

শিশুদের খেলাধুলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, বল থ্রো এবং বড়দের ফুটবল ও মহিলাদের বালিশ পাসিং প্রতিযোগিতাসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন। এছাড়া ছিল রোমাঞ্চকর র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় গান পরিবেশন করেন উত্তর আমেরিকার সুপরিচিত সংগীতশিল্পী কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব ও নীলিমা শশীসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

র‍্যাফেল ড্রতে প্রথম ১০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল নগদ ১ হাজার ডলার এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণের চেইনসহ বিশেষ উপহার। দিনব্যাপী এ আয়োজন প্রবাসী মতলববাসীর মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন