০৮ জুন ২০২৬, সোমবার, ০৯:৪৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২৪
বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত


যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশী হত্যার শিকার। নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে  এবার দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা দুইজনই বাংলাদেশী।

স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। এ নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিভিন্ন খবর মাধ্যমে জানা গেছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশ টেপের ঠিক পিছনে অন্তত ৩০ জন বাসিন্দা জড়ো হয়েছেন। বিকাল ৩টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।

তবে এ ব্যাপারে একজনকে আটক করার খবর ছড়িয়ে পরলেও পরে সেটা নিশ্চিত করেনি পুলিশ।

শেয়ার করুন