৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:৫০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


৭ জেলায় নতুন আহবায়ক কমিটি বিএনপির
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
৭ জেলায় নতুন আহবায়ক কমিটি  বিএনপির


মেহেরপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি, চট্টগ্রাম দক্ষিন, গাজীপুর, নারায়নগঞ্জসহ ৭ জেলার নতুন আহবায়ক কমিটি করেছে বিএনপি।

একই সঙ্গে সিরাজগঞ্জের সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতি কমিটি অনুমোদন করেছে দলটি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি ও সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির কথা জানানো হয়।

জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করা হয়েছে।

৭ জেলার আহবায়ক কমিটিসমূহ

# নাটোর : আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

#  বান্দরবান : আহ্বায়ক স্বাচিন প্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজা।

#  দক্ষিন চট্টগ্রাম : আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন।

# মানিকগঞ্জ : আহ্বায়ক আফরোজা খান রিতা।

#  মুন্সিগঞ্জ : আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।

# নারায়নগঞ্জ : আহ্বায়ক  মোঃ মামুন মাহমুদ।

# গাজীপুর : আহ্বায়ক ফজলুল হক মিলন।

সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটি করতে আহ্বায়ক করা হয়েছে  আমিরুল ইসলাম খান আলীম।


    

শেয়ার করুন