১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:৫৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৪
টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল


আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য  আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অধিনায়ক রাখা হয়েছে নাজমুল হাসান শান্তকে। তার ডেপুটি পেস বোলার তাসকিন আহমেদ। দলে আলোচিত পারফরমার লিটন কুমার দাস ও সৌম্য সরকারকে রাখা হয়েছে। এ দুইয়ের পারফরমেন্স নিয়ে বারবার তোপের মুখে পরতে হয়েছে বিসিবিকে। এরপরও বিশ্বকাপের মত মেগা আসরে ঠাই দেয়া হয়েছে তাদের। অণ্যান্য দের মধ্যে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকেও দলে রাখা হয়েছে।

কদিন আগে প্রধান নির্বাচকের দ্বায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপু ঘোষনা দেন দল। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী দুই নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ ও হান্নান সরকার।

আগামী ২ জুন শুরু হবে  এ মেগা ইভেন্ট।

টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল: -

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান  তামিম, সাকিব আল হাসান, তাওহিদ  হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব।


রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ।

শেয়ার করুন