০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৮:৩৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেয়া হবে- ডোজারিক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৪
মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেয়া হবে- ডোজারিক


জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক রিপোর্ট নিয়ে তোলপাড় যাচ্ছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ। এ ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে শান্তি রক্ষা মিশন থেকে বাদ দেয়া হবে উল্লেখ করেছেন ডোজারিক। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে
ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট। শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেনো সততা এবং দক্ষতার  মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ।


জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র ডোজারিক বলেছেন, ‘শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ  প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে।’


ব্রিফিংয়ে ডয়েচে ভেলের রিপোর্টের কথা উল্লেখ করে জাতিসংঘের স্থায়ী  সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারীর করা  প্রশ্নের উত্তরে  ডোজারিক বলেন, "হ্যাঁ। ডয়চে ভেলের ডকুমেন্টারি আমরা দেখেছি। আপনি হয়তো জানেন যে, শান্তিরক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা রিপোর্ট নিয়ে (খবর প্রকাশকারী মিডিয়াকে) জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন।"


তিনি বলেন, "আমরা  স্পষ্ট ভাষায় বলতে চাই যে, শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেনো দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদন্ড নিশ্চিত করা হয় সে বিষয়েজাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতবদ্ধ। এ প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি, জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা।"
এরপর একই বিষয়ে ওই সাংবাদিক আবারও প্রশ্ন করলে তার জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, "আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি। প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে, পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস থেকে।"

তিনি বলেন, "আপনাকে বলবো, বিগত বছরগুলোতে আমরা দেখেছি, খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তি রক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। যখনি এ ধরনের ঘটনা ঘটে তখনি আমাদের শান্তি রক্ষা মিশনের সহকর্মীরা যাচাই-বাছাই নীতি, কর্ম কৌশল অনুসারে শান্তি রক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন। এধরনের ঘটনার (মানবাধিকার লঙ্ঘন) কারণে শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে। এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে।"


উল্লেখ্য, গত ২১ মে "মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী" শিরোনামে একটি তথ্য ভিত্তিক অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে ডয়চে ভেলে। তথ্যসূত্র: ডয়েচে ভেলে ও অন্যান্য সূত্র।

শেয়ার করুন