২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৮:১৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ওয়াশিংটনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও ত্যাগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২৩
ওয়াশিংটনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও ত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ ওয়াশিংটন ডিসির উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ১৫.৫৫ মিনিটে (জাপান সময়) ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। 

তিনি ওয়াশিংটন ডিসিতে আগামী ১ মে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। ফ্লাইটটি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ১৫:৫০ টায় (যুক্তরাষ্ট্র সময়) অবতরণের কথা রয়েছে। খবর বাসস’র। 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ৪ মে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।

এর আগে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) ১৫ দিনের জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সরকারি সফরের প্রথম ধাপে বিকেল ৪টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানে লাল গালিচা সংবর্ধনা এবং বিমানবন্দরে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।


শেয়ার করুন