১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


তার্কিস কালচারাল ফেস্টিভাল থাকছে বাংলা সেশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
তার্কিস কালচারাল ফেস্টিভাল থাকছে বাংলা সেশন তার্কিস কালচারাল ফেস্টিভালের পোস্টার


প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে তার্কিস কালচারাল ফেস্টিভাল। আগামী ২৪ থেকে ২৭ মে তিন দিনব্যাপী চলবে এ ফেস্টিভাল। শিকাগোর বিখ্যাত রোজমন্ট কনভেনশন সেন্টারে চলবে এ অনুষ্ঠানে। এর্তোগুল ইউএসএ আয়োজিত এ বর্ণাঢ্য আয়োজনে থাকছে মুসলিম ফ্যাশন, খাবার, লোকসংস্কৃতির নান্দনিক উপস্থাপনা। পাশাপাশি থাকবে বিবাহ-সম্বন্ধের আলাদা সেশন, মুসলিম ব্যবসায়ীদের সম্মেলন। 

মূলত বিভিন্ন মুসলিম দেশের সংস্কৃতিকে তুলে ধরাই হবে এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। ২৪ মে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। শেষ হবে ২৬ মে রোববার রাত ১০টায়। তুরস্ক থেকে প্রায় দুই শতাধিক অভিনেতা, শিল্পী কলাকুশলী যোগ দিচ্ছেন এ অনুষ্ঠানে। তুর্কি ভাষার পাশাপাশি থাকছে আরবি, উর্দু ও বাংলা সেশন। যেখানে আরব, পাকিস্তানি, বাংলা সেশনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বাংলা সেশনে ২৫ মে শনিবার ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘তুর্কি-বাঙালি মুসলিম সংস্কৃতির ঐতিহাসিক সংলাপ’ শীর্ষক আলোচনা। এতে আলোচক হিসেবে থাকছেন বিশিষ্ট লেখক, ইতিহাস গবেষক ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান, মুসলিম নিউজ নেটওয়ার্ক এর সম্পাদক ও স্টেইট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের এডজাঙ্ক ফ্যাকাল্টি মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী, ইউনিভার্সিটি অব ক্যান্টাকির ফ্যাকাল্টি ড. নাজমুস সাকিব। ২৬ মে রোববার বিকাল চারটা থেকে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ইসলামি সংগীত, লোকগীতি ও কবিতা আবৃত্তি করবেন যথাক্রমে-শিল্পী ইকবাল, রাসেল, মরিয়ম মারিয়া, চন্দন চৌধুরী, শোয়াইব ও রুমাইসা আনসারী।

এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক স্টলের পসরা বসবে বলে জানিয়েছে আয়োজকরা। প্রায় ১০ সহস্রাধিক লোকের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানে যোগ দিতে নিম্নোক্ত লিংক- https://www.turkishfestival.com/ এ রেজিস্ট্রেশন করতে যুক্তরাষ্ট্রের মুসলমানদের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। রেজিস্ট্রেশনকারী ২০ জনকে র‍্যাফল ড্রর মাধ্যমে ইস্তাম্বুলে আসা-যাওয়ার টিকেট উপহার দেওয়া হবে।

শেয়ার করুন