০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এক বিশ্ব এক স্বাস্থ্য সম্মিলনে অংশ নিতে
ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২৩
ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী


আজ মঙ্গলবার দুপুরে বিজি ৩৯৭ এর একটি ফ্লাইটে ভারতের দিল্লিস্ত প্রগতি ময়দানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভুত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে "এক বিশ্ব এক স্বাস্থ্য" (One Earth, One Health) শিরোনামে একটি সম্মিলনে অংশ নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লি গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক, এমপি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আগামী ২৬-২৮ এপ্রিল তিনদিন ব্যাপী এই সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা। সম্মিলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশ সমূহ সহ বিশ্বের ৭০ টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মিলনে ভারতের বিখ্যাত হাসপাতাল সমূহ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা সমূহ এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সম্মেলন, আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন