৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৫৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


কন্স্যুলেট সেবা পেলেন মিশিগানবাসী
বিশেষ সংবাদদাতা
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
কন্স্যুলেট সেবা পেলেন মিশিগানবাসী মিশিগানে কন্স্যুলেট সেবা চলছে


গত ৮ এবং ৯ জুন-২০২৪ শনিবার ও রবিবার মিশিগানে দুই দিনব্যাপী বাংলাদেশ এম্বেসি ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা মিশিগানের প্রবাসীদের কন্স্যুলেট সেবা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করেন দীর্ঘ দু-বছর পর। মিশিগান স্টেইট ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুরো দু’দিনব্যাপী এই কন্স্যুলেট সেবা প্রদান করা হয় ২৩২১১ রায়ান রোড, ওয়ারেন, মিশিগানে। কাঙ্ক্ষিত এ সেবা পেয়ে মিশিগানে বসবাসকারী প্রবাসীরা দারুণভাবে উপকৃত হয়েছেন বলে সেবা প্রাপ্ত মিশিগানবাসীদের অনেকেই জানান। বিপুলসংখ্যক বাংলাদেশী বর্তমানে মিশিগানের বিভিন্ন এলাকায় স্থায়ীভাবে বাস করছেন যাদের অনেকেই বছরের বিভিন্ন সময়ে দেশে ভ্রমণ করেন। বাংলাদেশ ভ্রমণে মিশিগানে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের নো ভিসা সিলের প্রয়োজন হয়। এয়ার লাইন সংশ্লিষ্ট অনেকেই জানান, পাসপোর্টে নো ভিসা সিল লাগাতে অনেককে নিউইয়র্ক কিম্বা ওয়াশিংটনস্থ বাংলাদেশ এম্বেসীতে যোগাযোগ করতে হয়। যা একদিকে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বটে। মিশিগানের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি এক্টিভিষ্ট ফারুক আহমদ চান, আব্দুস শুক্কুর খান মাখন, আবু মুসা এবং মোহাম্মদ মোত্তালিবদের সহযোগীতায় প্রায় ১৫০০ মিশিগান প্রবাসী দুই দিনব্যাপী অনুষ্ঠিত কন্স্যুলেট সেবা নেন। উপকৃত ও সেবা গ্রহণকারী মিশিগানবাসী উদ্যেক্তাদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন