৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৩:৩৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা


অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, মরহুম সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ইসলামিক সেন্টারের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু সাদেক। 

মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, খোকা স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভুঁইয়া (মিল্টন), স্মৃতি সংসদের উপদেষ্টা ও সাদেক হোসেন খোকার জামাতা ড. ইফতেখার আহমেদ বিজয়, মরহুম খোকার কনিষ্ঠ পুত্র ইসফাক হোসেন, সাংবাদিক মনির হায়দার, সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের সভাপতি আবদুস সবুর ও সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বিএনপি নেতা মোশারফ হোসন সবুজ, গিয়াস উদ্দীন, বদিউল আলম, শ্রমিকদল সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ফারুখ হোসেন মজুমদার, বিএনপি নেতা শহিদুল হক শিকদার, বিএনপি নেতা মো. মনির, খোকা পরিবারের ঘনিষ্ঠ বাদশা হোসেন, নুর আলম, মনিরুল ইসলাম মনির, আহমেদ সোহেল ও মওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। 

শেষে মরহুম সাদেক হোসেন খোকার পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করা হয় ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন