৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:১৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএনপির নতুন দুই কমিটি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৪
বিএনপির নতুন দুই কমিটি


দলের চেয়ারপারসনের ‘ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি এবং ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনের ফরেন এ্যাফেয়ার্স এডভাইজারী কমিটি’ নামে নতুন দুইটি কমিটি গঠন করেছে বিএনপি।

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

‘চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’র চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

কমিটির সদস্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজভিরুল ইসলাম।

 

‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’র সদস্যরা হলেন, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান,অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো: সায়েম (ইউকে) এবং মো: ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

 


    

শেয়ার করুন