১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:৫২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


কমিউনিটি ইস্যু নিয়ে কংগ্রেসম্যান ওকাসিও কটের্জের সঙ্গে বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৬
কমিউনিটি ইস্যু নিয়ে কংগ্রেসম্যান ওকাসিও কটের্জের সঙ্গে বৈঠক কংগ্রেসম্যান ওকাসিওর সঙ্গে কমিউনিটি নেতৃবৃন্দ


কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে নিউইয়র্কের প্রভাবশালী কংগ্রেসওম্যান আলেক্সজান্ড্রিয়া ওকাসিও কর্টেজের সঙ্গে এক সৌহার্দ্য গোল টেবিল বৈঠক ব্রঙ্কসে অবস্থিত তার সরকারি অফিসে গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বিভিন্ন এলাকার কমিউনিটি নেতৃবৃন্দ এই আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় আইস অপারেশন, কমিউনিটি সেফটি, কমিউনিটি এমপাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করা হয়।

কংগ্রেসওম্যান অবৈধদের নিরাপত্তায় তার অফিস নিরলসভাবে কাজ করছেন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তার অফিসে সবাইকে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানান।

কমিউনিটি বোর্ড ৯-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার ক্ষুদ্র ল্যান্ডলডদের স্বার্থ নিয়ে কথা বলেন। নিউইয়র্ক পুলিশের সঙ্গে কর্মকর্তা শামসুল হক কমিউনিটি এ্যামপাওয়ারমেন্ট নিয়ে বক্তব্য রাখেন এবং বাংলাদেশি আমেরিকানদের বিভিন্ন রাজনৈতিক পদে নির্বাচিত হতে ও নিয়োগ লাভে এগিয়ে আসতে আহ্বান জানান।

নতুন প্রজন্মের পক্ষে আহাদ হোসেন আইস অপারেশন নিয়ে কংগ্রেসওম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার বাকের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল চৌধুরী জাকি, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন