১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র-ঘোষিত
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন চরমোনাইর পীর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৪
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন চরমোনাইর পীর


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ দিনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ দুপুরে কুমিল্লার লাকসাম এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি প্রভাষক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ইমন,প্রমুখ।


পীর সাহেব চরমোনাই উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, গাছ পরিবেশের ভারসাম্যতা রক্ষা করে। গাছ পরিবেশদুষণ রোধ করে। এজন্য বেশি বেশি গাছ লাগানো উচিত। সেইসাথে ফলজ গাছ আরও ভাল। তিনি ইসলামী যুব আন্দোলনের এ কর্মসূচিকে যুগোপোযোগী কমসূচি হিসেবে উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গাছ কেটে দেশকে বিরাণভূমিতে পরিণত করা হয়েছে। এ জন্য দেশের তাপমাত্রা বেড়ে ক্রমেই দেশ ভয়াবহ তাপদাহের সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন