২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৫৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


আওয়ামী লীগের সভায় ফারুক খান
প্রবাসে থেকে দেশবিরোধী অধিকাংশ প্রচারণা চলছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
প্রবাসে থেকে দেশবিরোধী অধিকাংশ প্রচারণা চলছে আওয়ামী লীগের সভায় বক্তব্য রাখছেন ফারুক খান এমপি


ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে এবং মিথ্যা কথা বলছে। দেশবিরোধী অধিকাংশ প্রচারণা দেশের ভেতর থেকে নয় বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। মেরিল্যান্ড, ওয়াশিংটন এবং ভার্জিনিয়া আওয়ামী লীগ আয়োজিত গত ২০ মে রাতে ভার্জিনিয়ার একটি হোটেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আয়োজিত সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সমন্বিতভাবে সাইবার যুদ্ধ শুরু করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে এবং মিথ্যা কথা বলছে। তিনি বলেন, দেশবিরোধী অধিকাংশ প্রচারণা দেশের ভেতর থেকে নয় বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। ফারুক খান দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, তারা সততা, পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দণি ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং সিনেটর ও কংগ্রেসম্যানসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে তাদের আলোচনার কথা উল্লেখ করে ফারুক খান বলেন, তারা র‌্যাব এবং এর কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যর্পণ, রোহিঙ্গা সংকট ও বিমানের ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফাইট পুনরায় চালু বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ফারুক খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভ‚তপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন।

নুরুল ইসলাম নাহিদ ১৭ মে’কে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দলকে শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে।

উল্লেখ্য, ফারুক খান এমপি যুক্তরাষ্ট্রে একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলের অন্য সদস্যরা হলেন নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ। সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত আওয়ামী লীগের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন