০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


বাংলাদেশ ছেড়েছেন পিটার হাস, সিনেটে অনুমোদনের অপেক্ষায় নতুন রাষ্ট্রদূত মিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
বাংলাদেশ ছেড়েছেন পিটার হাস, সিনেটে অনুমোদনের অপেক্ষায় নতুন রাষ্ট্রদূত মিল বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস ও নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব শেষে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তার সম্ভাব্য উত্তরসূরি ডেভিড মিলের নিয়োগের বিষয়টি সিনেটে কনফার্মেশনের অপেক্ষায় রয়েছে। গত ২৫ জুলাই বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

পররাষ্ট্র দফতর জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব সম্পন্ন করে গত ২৩ জুলাই মঙ্গলবার নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ ছেড়েছেন।

চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এখন দূতাবাসের দায়িত্বে আছেন। রাষ্ট্রদূত হাস লিঙ্কড ইন-এ একটি বার্তায় তার বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে যেভাবে কাজের ইতি টানার আশা করেছিলাম তা হলো না। যুক্তরাষ্ট্রে ফেরার এই এ সময়ে, দূতাবাসের সকলকে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের, বাংলাদেশের জনগণকে এবং যারা একটি স্বাধীন, আরো সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।

পিটার হাস ২০২২-এর ১ মার্চ ঢাকায় পৌঁছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

হোয়াইট হাউস এই বছরের ৯ মে, কূটনীতিক ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয়। ২০ মে হোয়াইট হাউস সিনেটকে তাদের এই মনোনয়নের কথা জানায়। সেই মনোনয়ন এখন সিনেটের কনফার্মেশন বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডেভিড মিল বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন পদে কর্মরত রয়েছেন। মিনিস্টার কাউন্সিলর পদের এ কর্মকর্তা চীনেই অস্থায়ীভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন। এ পদে যোগ দেওয়ার আগে তিনি পররাষ্ট্র দফতরের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের বাণিজ্য নীতি ও আলোচনা বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।

শেয়ার করুন