২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
পুলিশের নতুন আইজিপি  মো. ময়নুল ইসলাম


পুলিশের নতুন আইজিপি নিয়োগ দেয়া হয়েছে। পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত

প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী আইজিপি পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

শেয়ার করুন