১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৪
নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ


হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন । রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী শনিবার রাতে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাঁকে শপথ পড়াবেন। তিনি সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। সৈয়দ রেফাত আহমেদ প্রখাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে।   

আইন মন্ত্রণালয় থেকে শনিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

শনিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতি পদত্যাগ করায় হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেয়ার করুন