০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় বিএনপির ঈদ পুনির্মিলনী অনুষ্ঠানের সভায় নেতৃবৃন্দ


গত ১৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জামাল আহম্মেদ জনি, আনোয়ার হোসেন,আবদুস সবুর, সালেহ আহম্মেদ চৌধুরী, ফারুক চৌধুরী, সফিক রহমান দুলাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, ঢাকা জেলার সাবেক ছাত্রনেতা বাসেত রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য নুর আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাক আহমেমেদ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, শ্রমিক নেতা মোহাম্মদ মোফাজ্জল ভূইয়া, মোঃ রুহল আমিন, বিশিষ্ট আইটি ইঞ্জিনিয়ার আহম্মেদ সোহেল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান, শরিফ হোসাইন, এনামুল হক ভিকি, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ও যুব নেতা সাদী মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহম্মেদ জনি এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি সিনিয়র নেতা আবদুস সবুর।

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন নেতাকর্মীদের ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানান ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সভাপতি অ্যাডভোকেট জামাল আহম্মেদ জনি উপস্থিত নেতাকর্মীদেরকে ঈদ-পরবর্তী শুভেচ্ছা জানান।

শেয়ার করুন