১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত, থানায় জমা দেয়ার নির্দেশ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৪
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত, থানায় জমা দেয়ার নির্দেশ প্রতিকী ছবি/সংগৃহীত


আওয়ামী লীগ সরকারের আমলে তথা  বিগত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেয়া সকল প্রকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে জমা দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এছাড়া গোলাবারুদসহ সকল আগ্নেয়াস্ত্র স্থানীয় থানায় জমা দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।


রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো।

আগামি ৩রা সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন