২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১১:৫১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


বাংলাদেশে তদন্তে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৪
বাংলাদেশে তদন্তে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পুলিশের গুলিতে নিহত দুইজন রাস্তায় পড়ে রয়েছে


জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম শিগগির বাংলাদেশ সফরে আসছে, এ টিম ন্যায়বিচার, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি সংস্কার এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুপারিশ করবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ কার্যালয় আগামী কয়েক সপ্তাহের জন্য বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল নিয়োজিত করবে, তাদের লক্ষ্য হবে বিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বিষয়ে প্রতিবেদন তৈরি করা, মূল কারণগুলো বিশ্লেষণ করা, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি সংস্কার এগিয়ে নেওয়ার জন্য সুপারিশ করা।

বিবৃতিতে বলা আরো বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান মিশন পরিচালনা করার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছেন। এতে আরো বলা হয়, দলটি এ কাজে পূর্ণ সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে।

তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের একটি অগ্রবর্তী দলের সপ্তাহব্যাপী সফর শেষ হওয়ার পরে মুখপাত্র এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘একটি অগ্রবর্তী দল বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভকারী ছাত্রনেতাদের মধ্যে যাদের অনেকেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে আটক বা আহত হয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি এ টিম বিস্তৃত পরিসরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করেছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘের অগ্রবর্তী দলটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধ অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে।

মুখপাত্র বলেন, ‘এ টিম সংস্কার প্রক্রিয়া ছাড়াও নাগরিক অধিকার, সত্যানুসন্ধান, ন্যায়বিচার, চিকিৎসা, ক্ষতিপূরণ ও সংহতি এবং অন্যান্য মানবাধিকারের বিষয়সহ বিস্তৃত ক্ষেত্র নিয়েও আলোচনা করেছে, যেখানে আমাদের হাইকমিশন অফিস টেকসই সহায়তা প্রদান করতে পারে।’ 

মুখপাত্র আরো বলেন, হাইকমিশনার এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিস অ্যাপিয়ারেন্স বিষয়ক চুক্তিতে বাংলাদেশের যোগদান এবং আইনপ্রয়োগকারী সংস্থা কর্তৃক জোরপূর্বক নিখোঁজ হওয়া ব্যক্তিদের হদিস নির্ধারণের জন্য পাঁচ সদস্যের জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

শামদাসানি বলেন, বাংলাদেশে জোরপূর্বক গুমের বিষয়টির একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে, এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা সোচ্চার ছিল। ‘আমরা কমিশনকে তার কাজে সহায়তার জন্য প্রস্তুত আছি। এক্ষেত্রে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডসহ নীতিমালা অনুসরণ করে ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের সব মানুষের জন্য মানবাধিকারকে এগিয়ে নিতে, জবাবদিহিতা ও সংহতি বিধান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা প্রদান করার অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন