০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৩৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিয়ানীবাজার সমিতির ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৪
বিয়ানীবাজার সমিতির ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-অতিথিবৃন্দ


গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ওজনপর্কে নিজস্ব ভবনে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ করেন। স্কুল সাপ্লাই নেওয়ার জন্য বাচ্চাদের নিয়ে অভিভাবকরা আসেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের ঢল নামে। সাপ্লাই সামগ্রিতে স্কুল ব্যাগ, নোট বুক, কালার পেন্সিল, পেন্সিল ইরেজারসহ ৭টি জিনিস ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির বর্তমান সেক্রেটারি রেজাউল আলম অপু। তাকে সহযোগিতা করেন সহ-সেক্রেটারি রাজু আহমদ। স্কুল সাপ্লাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা, সাবেক দফতর সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সহ-সভাপতি গৌছ উদ্দিন খান, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ফয়সল আহমদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন, দফতর সম্পাদক শামছুল আলম, প্রচার সম্পাদক আবু রাসেল, সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ হাছান প্রমুখ। সামগ্রী স্পন্সর করেন বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক লিটন আহমদ ও আবুল কালাম ভূইয়া। সভাপতি স্কুল সাপ্লাই বিতরণকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন সমিতির এই কার্যক্রম চলমান থাকবে। সমিতি ২০০ ছাত্রছাত্রীর মধ্যে স্কুল সাপ্লাই বিতরণ করে।

শেয়ার করুন