১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:২০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর যৌন নিপীড়ন মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর যৌন নিপীড়ন মামলা


যৌন নিপীড়নের অভিযোগে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের বিরুদ্ধে ৫৫০ নারী মামলা করেছেন। অপহরণ, যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ এমন সব অভিযোগ আনা হয়েছে উবার চালকদের বিরুদ্ধে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র আদালতে গত ১৩ জুলাই এসব মামলা করা হয়। উবারের এক মুখপাত্র বলেন, যৌন নিপীড়ন ভয়ংকর একটি অপরাধ এবং আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখি। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সে কারণেই উবার নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে এবং গুরুতর ঘটনার বিষয়ে আরো স্বচ্ছ হচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা সংস্থা সেøটার শুলম্যানের দায়ের করা মামলায় বলা হয়, যৌন নিপীড়নের ঘটনা অনেক রাজ্যে ঘটেছে।

২০১৪ সালের প্রথম দিক থেকেই উবার চালকরা নারী যাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষণ করছে। কিন্তু সংস্থাটি গ্রাহকের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যৌন নিপীড়নের পাঁচটি গুরুতর অভিযোগসহ মোট ৩ হাজার ৮২৪টি অভিযোগ পেয়েছে। এ ছাড়া ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে যৌন হয়রানির ৫ হাজার ৯৮১টি অভিযোগ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, মামলার নথিপত্র অনুযায়ী যৌন নিপীড়নের ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গ রাজ্যের।

এমন আরো দেড়শ ঘটনা এখনো তদন্ত করে দেখার কথা জানিয়েছে ভুক্তভোগী নারীদের প্রতিনিধিত্বকারী আইনি সেবাদাতা প্রতিষ্ঠান। মামলার অভিযোগ, ২০১৪ সালেও উবার জানতো যে, কোম্পানিতে নিবন্ধিত চালকরা নারীযাত্রীদের ওপর যৌন নিপীড়ন চালাচ্ছে। কিন্তু কোম্পানিটি সে সময় যাত্রীর নিরাপত্তার চেয়ে ব্যবসাকেই অধিক গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিবিসি বলেছে, সাড়ে পাঁচশ নারী যে অভিযোগগুলো এনেছেন তার বেশিরভাগই গুরুতর অভিযোগ। ভুক্তভোগীর সংখ্যাটিও চমকে যাওয়ার মতোই। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে কোম্পানির আন্তর্জাতিক ব্যবসায় কৌশল নিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে কোম্পানির নানা বেআইনি কর্মকাÐ। এ প্রতিবেদন মতে, শীর্ষ অবস্থানে যেতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুষ আর যোগসাজশের মতো অনৈতিক কৌশল অবলম্বন করে স্থানীয় ট্যাক্সিবাজার ধ্বংস করে দিয়েছে কোম্পানিটি।

 

শেয়ার করুন