১২ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মঞ্চে নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। গত ২৮ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুুষ্ঠিত হয়। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ ও সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সদস্য রোকন হাকিম, গৌছ খান, শেখ আতিকুল ইসলাম, শাহীন আজমল, আব্দুল মালেক খান লায়েক প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশির উদ্দিন, মইনুজ্জামান চৌধুরী, বিলাল চৌধুরী, আব্দুল করিম, সতুপা চৌধুরী, জাবেদ উদ্দিন, নাজিম আহমেদ, আতিকুল হক জাকির প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে সতুপা চৌধুরী।

জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিতি ছিলো একেবারেই নগন্য। এমন কি কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য ছিলেন অনুপস্থিত। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।


শেয়ার করুন