৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:১৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


চিকিৎসার জন্য আলালকে বিদেশ যেতে না দেয়ায় মির্জা ফখরুলের নিন্দা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
চিকিৎসার জন্য আলালকে বিদেশ যেতে না দেয়ায় মির্জা ফখরুলের নিন্দা


ভারতে চিকিৎসার নিয়মিত চেকআপের জন্য গত ১২ জুন, বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সস্ত্রীক ঢাকা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। বিএনপি’র যুগ্ম মহাসচিবকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার ঘটনাকে অমানবিক, ন্যাক্কারজনক ও সরকারের একরোখা নীতিরই বহিঃপ্রকাশ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ভোটারবিহীন অবৈধ সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের ধারাবাহিকতায় বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে নিয়মিত চেকআপের জন্য ভারতে যেতে বাঁধা দিয়েছে। তাকে বিমানবন্দরে যাতে বাধা দেওয়া না হয়, সে বিষয়ে হাইকোর্টের অনুমতি এবং চিকিৎসার কাগজপত্র দেখানোর পরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়কে আমলে না নিয়ে জনাব আলালকে বিদেশ যেতে বাধা প্রদানে আবারো প্রমাণিত হলো-সরকার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে নিঃশেষ করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব আলালকে সুচিকিৎসায় বাধা দেয়া বর্তমান শাসকগোষ্ঠীর একটি জঘন্য মানবতাবিরোধী কাজ। আমি সরকারের এই ন্যাক্কারজনক ও নিষ্ঠুর কর্মকান্ডে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। অবিলম্বে জনাব আলালকে ভারতে চিকিৎসার জন্য যেতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।”


শেয়ার করুন