২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ট্রাম্পের ট্রাম্পকার্ড ওয়েবসাইট চালু
টাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
টাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা ডোনাল্ড ট্রাম্প


৫০ লাখ ডলারের বিনিময়ে ‘গোল্ডকার্ড’ বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন যে কেউ। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১১ জুন ঘোষণা দিয়েছেন, তার পরিকল্পিত ৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে ঞৎঁসঢ়ঈধৎফ.মড়া ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন।

ট্রাম্প গত এপ্রিলে এয়ারফোর্স ওয়ানে বসে এই ভিসার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এয়ারফোর্স ওয়ানে বসে তার মুখসহ একটি সোনালি রঙের প্রোটোটাইপ প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, এই বিশেষ অনুমতিপত্র ‘সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই’ পাওয়া যাবে।

অবশ্য এখনো এই ভিসা পাওয়া যাচ্ছে না। তবে বুধবার চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিরা তাদের নাম, পছন্দের ভিসার ধরন ও ই-মেইল ঠিকানা জমা দিতে পারবেন। সেখানে লেখা রয়েছে ‘ট্রাম্পকার্ড আসছে’। ট্রাম্প আগেই বলেছেন, এই নতুন ভিসা মূলত প্রচলিত গ্রিনকার্ডের একটি দামি সংস্করণ, যা ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকৃষ্ট করবে। এই ভিসা মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও সাহায্য করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের এ ঘোষণা এমন এক সময়ে এলো, যখন দেশে ব্যাপক হারে অভিবাসী ধরপাকড় চলছে, তাদের বহিষ্কার করা হচ্ছে। এটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এসব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলাও হয়েছে।

ট্রাম্প বলেছেন, এই বিশেষ কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি মূল্যবান পথ হতে পারে।

শেয়ার করুন