১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


পেনসিলভানিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সেমিনার
মোহাম্মদ ইসলাম
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
পেনসিলভানিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সেমিনার মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ


গত ৯ নভেম্বর শনিবার বিকালে পেনসিলভানিয়ার আপার ডার্বির মসজিদ আল-মদিনায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি সঞ্চালনা করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাহউদ্দিন মাহমুদ। অর্থনৈতিক মন্ত্রী ড. মো. ফজলে রাব্বী প্রবাসী আয়, বিদেশি বিনিয়োগ, ডায়াসপোরা বন্ড, পেনশন প্রকল্প, অফশোর ব্যাংকিং, ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে মূল আলোচনায় অংশ নেন।

ড. মো. মাঈন উদ্দিন বাণিজ্যিক কাউন্সিলর জিআই পণ্য প্রচারের ওপর উপস্থাপনা করেন। পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটন এবং কনস্যুলার শামীমা ইয়াাসমিন স্মৃতি কনস্যুলার সেবা নিয়ে বক্তব্য রাখেন। এরপর প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় প্রবাসীরা অংশ নেন। যার মধ্যে ছিলেন মসজিদ আল-মদিনার সভাপতি শেখ সিদ্দিক, প্রাক্তন সভাপতি জিয়াউর রহমান, ড. ইবরুল চৌধুরী, এবিএম আলতামাস বাবুল, আতাউর রহমান সেলিম (অলক), কাউন্সিলম্যান মো. মনছুর আলী মিঠু, মো. আরিফ হোসেন মিথুন এবং বিএসিএফ পরিচালকের সোলায়মান ইবনে মজিব অন্তু প্রমুখ। চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাহউদ্দিন মাহমুদ সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

অন্যদিকে ওয়াশিংটন থেকে আগত মোবাইল দূতাবাসের সাত সদস্যের দল, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটনের নেত্বতেৃ ৯ ও ১০ নভেম্বর আপার ডার্বির মসজিদ আল-মদিনায় সেবা প্রদান করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদের নো ভিসা, ই-পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়নসহ প্রয়োাজনীয় সেবা প্রদান করেন, যেখানে প্রায় ৭০০ জনেরও বেশি সেবা গ্রহণ করেন।

দুদিনের কার্যক্রম শেষে মসজিদের পক্ষ থেকে সভাপতি প্রাক্তন কাউন্সিলর শেখ সিদ্দিক দূতাবাস কর্মকর্তাদের ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং তাদের সেবার প্রশংসা করেন। আয়োজক কমিটির পক্ষে এবিএম আল তামাস বাবুল বলেন, ‘ওয়াশিংটন থেকে আগত দলটির ব্যবহার ও কার্যক্রম অতুলনীয় ছিল, যা সেবাগ্রহীতাদের মন জয় করেছে।’

সমাপনী বক্তব্যে পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটন আয়োজক টিমের সহযোগিতা ও আতিথিয়েতায় তার প্রশংসা করেন এবং সেবাগ্রহীতাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরো উন্নত সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

অনলাইন গ্রুপ ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলাভনিয়া’সহ আরো অনেকেই প্রচারণায় দায়িত্ব পালন করে।

শেয়ার করুন