২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:২৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


উত্তেজনাপূর্ন ম্যাচে নিউজিল্যান্ড পরাস্ত
কাতার বিশ্বকাপের ৩২তম দল কোস্টারিকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
কাতার বিশ্বকাপের ৩২তম দল কোস্টারিকা কোষ্টারিকার বিজয়ের উল্লাসে জোয়েল ক্যাম্পবেলও (১২ নাম্বার জার্সীধারী)। ফিফা বিশ্বকাপে শেষ দল হিসেবে বিশ্বকাপ কোয়ালিফাইং শেষ করেছে/ছবি সংগৃহীত


ফিফা ২০২২ বিশ্বকাপে বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে কাতারের টিকেট কর্নফার্ম করলো উত্তর আমেরিকার দল কোষ্টারিকা। প্লে-অফে ওশেনিয়া অঞ্চলের দল নিউজিল্যান্ডকে পরাস্ত করে ওই যোগ্যতা অর্জন করে তারা। এর ফলে চূড়ান্ত হলো কাতার বিশ্বকাপ মূলপর্বের ৩২ দল। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গী হলো কোস্টারিকা।

গতরাতে আহমেদ বিন আলী স্টেডিয়ামে আন্তমহাদেশীয় প্লে অফে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় কোস্টারিকা। 


কাতার বিশ্বকাপের গ্রুপিং 

ম্যাচের ৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় কোস্টারিকা। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তাঁরা বাধা দেওয়ার আগেই জালে পাঠান কোস্টারিকার আক্রমনভাগের জোয়েল ক্যাম্পবেল।

এরপর আক্রমন পাল্টা আক্রমন। উত্তেজনায় ভরপুর ম্যাচে বেশ কিছু ঘটনার পর ওই এক গোলই অক্ষত রাখতে সক্ষম হয় কোষ্টারিকা। নিউজিল্যান্ড একটা গোল দিয়েছিলও। কিন্তু সেটা নতুন প্রযুক্তিতে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি) বাদ হয়ে যায়। 


শেয়ার করুন