১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ক্ষমতাচ্যুত আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে- বাইডেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৪
ক্ষমতাচ্যুত আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে- বাইডেন


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাশারের ক্ষমতাচ্যুত হওয়াকে দেশটির রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করে বাউডেন বলেছেন, দেশ পুনর্গঠনে সিরীয় নাগরিকদের ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে বলে উল্লেখ করেছেন।

রোববার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠিগুলোর জোট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থানের বিরুদ্ধে
সর্বদা সজাগ থাকতে হবে। জঙ্গি গ্রুপগুলো ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হোয়াইট হাউসে বক্তব্যদানকালে বাইডেন বলেছেন,সিরীয় সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে চলা গৃহযুদ্ধের ভোগান্তিতে থাকা জনগণের জন্য এই বিজয় একটি ঐতিহাসিক মুহুর্ত।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট বাশারের পরিণতি কী হওয়া উচিত? জবাবে বাইডেন বলেছেন,‘আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।’ গতকাল রোববার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র।’

শেয়ার করুন