১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৪৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক


প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরসি টিটো সভাপতি এবং রাজীব খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ই ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এই কমিটি গঠিত হয়। সংগঠনের ১৯টি পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন‍্যান‍্য উল্লেখযোগ্য পদের মধ্যে সহ সম্পাদক মেরাজ ফাহমী, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার) নির্বাচিত হয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এমসি.কামাল, নির্বাচন কমিশনার ইয়ামিন রশীদ, নির্বাচন কমিশনার দুলাল মিয়ার (এনাম) সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন‍্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিটো-রাজীবের নেতৃত্বে সিলেট সদর থানা এসোসিয়েশন আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন ১লা জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার জ্যামাইকার হিলসাইডে অবস্থিত মতিন রেস্টুরেন্ট থেকে সংগঠনের ১৯টি পদের জন্য মনোনয়ন পত্র ও ভোটার তালিকা সংগ্রহ, ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা, ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ১লা জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্দ্বী থাকায় সিলেট সদরের নতুন নেতৃত্বের দায়িত্ব পান আরসি টিটো এবং রাজীব খান।

শেয়ার করুন