০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


২৮শে অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৩
২৮শে অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াত


বিএনপির পাশাপাশি আগামী ২৮শে অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে,মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীও। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই কর্মসূচির ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে। সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী ২৮শে অক্টোবর রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের ওই কর্মসূচি দিয়েছে।


জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর বিকালে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তে আবেদনও করেছে দলটি।

 কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার জন্য নির্বাহী পরিষদ আহ্বান জানানো হয়

শেয়ার করুন