১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ০৮:১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফজরের নামাজে যাওয়ার পথে বাফেলোতে বাংলাদেশি বয়স্ক নারীর ওপর সশস্ত্র হামলা টেক্সাসে স্টেট কর্মকর্তাদের বিরুদ্ধে মুসলিম অভিভাবকদের মামলা নিউইয়র্ক সিটির স্কুল জোনে ঘণ্টাপ্রতি ১৫ মাইল গাড়ির গতিসীমা মুসলিম নারীকে নগ্ন করে তল্লাশির অভিযোগে শেরিফের বিরুদ্ধে মামলা ‘আমি ভারতীয়দের সহ্য করতে পারি না বলেই থুথু নিক্ষেপ’ নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য জেল শাস্তি বাতিল মামদানি ও তাঁর স্ত্রীকে ঘিরে বিতর্ক যে কারণে ট্রাম্প প্রশাসনের সীমান্ত টহল প্রধান গ্রেগ অবসরে যাচ্ছেন অগ্রাধিকার পাচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠা ফিল্মিস্টাইলে ডাকাতির কৌশলে ইমিগ্রেশন সুবিধা : ১১ ভারতীয় গ্রেফতার


সীমান্তের ১৬০ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
সীমান্তের ১৬০ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী বক্তব্য রাখছেন রুহুল কবীর রিজভী


ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজশে বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। গত ১৩ জানুয়ারি সোমবার সকালে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীয়দের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এই অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে সে সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদের আমরা বলে রাখি যে, ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধু সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। 

আমাদের যে সীমান্ত ৪ হাজার ৬০০ বর্গকিলোমিটার তার মধ্যে ৩ হাজারের বেশি বর্গকিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে...৮৫৬ টু ৮৫৭ বর্গকিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধিবিধান এবং দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে সেটাও মানছে না... যে কূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না... হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে... সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী বলেন, এজন্য যে জনগণ দাঁড়াতে পারে বাংলাদেশের সীমান্তরক্ষীর প্রতিরোধের সঙ্গে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে করতে দেওয়া হয়নি। ফ্যাসিজম দিয়ে, তার নির্দয়তা দিয়ে, তার নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাসী হয়ে কাজ করেছেন। বিএনপির এ নেতা বলেন, উনি (শেখ হাসিনা) একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন, যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়... ভারত আপনাকে সবার আগে কিনেছে... কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান, অটোরিকশাচালক শ্রমিকদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান, অটোরিকশার চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী।

আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটোরিকশা-ভ্যান শ্রমিকরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন