৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:৪২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএনপির দুইটি সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৫
বিএনপির দুইটি সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত


বিএনপির দুইটি সহযোগী সংগঠন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এইবি) এবং এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি) এর কমিটির বিলুপ্ত করেছে বিএবিএনপির দুইটি সহযোগী সংগঠন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এইবি) এবং এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি) এর কমিটির বিলুপ্ত করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) এবং আহবায়ক রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

খুব শিগগিরই এই দুইটির কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ‘এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি)’ সর্বশেষ কমিটি হয় ২০২২ সালের ২৬ নভেম্বর নির্বাচনের মাধ্যমে। এতে সভাপতি হন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।


জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি)’ এর সর্বশেষ আহ্বায়ক কমিটি হয় ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি। রাশিদুল হাসান হারুনকে আহ্বায়ক ও জি কে মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছি।




শেয়ার করুন