০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির সভায় ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সভায় বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। কার্যকরি কমিটির সভায় গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন-নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। কমিশনের অন্য সদস্যরা হলেন-আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, আহবাব চৌধুরী খোকন, আব্দুল মান্নান, হেলাল উদ্দিন ও মাহবুবুর রহমান বাদল। সভায় কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ ভাট্টাচার্য, কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী, আবুল বাশার ভূইয়া, সাদী মিন্টু, শাহ মিজানুর রহমান।

উল্লেখ্য বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। সোসাইটির আগামী নির্বাচনে অংশ নিতে বা ভোটাধিকার প্রয়োগ করতে হলে আগামী ৩০ জুনের মধ্যে সদস্য নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।

শেয়ার করুন