২৮ জুন ২০২৬, রবিবার, ১০:২৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বিএনপি নেতা নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
বিএনপি নেতা নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া


বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বাদ এশা অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্কে অবস্থানরত নোমানের কয়েকজন কর্মী-সমর্থক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইসলামিক সেন্টারের পেশ ইমাম মওলানা আব্দুস সাদেক দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিক চৌধুরী দিপু ও মাকসুদুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা যথাক্রমে- জসিম ভুঁইয়া, আব্দুস সবুর, শামসুল ইসলাম মজনু, মোশাররফ সবুজ, অ্যাএডভোকেট কাজী খায়রুল বাশার, তারিক চৌধুরী দিপু, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, সুলতান আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, মৃধা মোহাম্মদ জসিম, নুর আলম, রাশেদ রহমান, মির্জা আজম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো হাকিম ও মোহাম্মদ নাদের।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নেয়া হয়। পরে ২৮ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।

শেয়ার করুন