২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


অপপ্রচার ঠেকাতে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
অপপ্রচার ঠেকাতে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশ সেহেলি সাবরিন


আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গত ১৭ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ক্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’

তিনি বলেন, পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইতিমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সাবরিন বলেন, ‘আমরা মনে করি আমাদের আরো সক্রিয়ভাবে কাজ করা দরকার। কেননা আগামী নির্বাচনের আগে আরো অপপ্রচার হতে পারে।’ তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছে এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো স্বাগতিক দেশগুলোতে যেখান থেকে বিভ্রান্ত্রি ও ভুল তথ্য ছড়ানো হয়- দেশের অবস্থান সমুন্নত রেখেছে। মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সেল গঠন করেছে। তিনি বলেন, ‘কেউ আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালে সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে কোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলব।’

সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।

শেয়ার করুন