১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৫১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ক্ষোভ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৩
অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ক্ষোভ


অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ‘ধিক’ জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স  ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভায় বিএনপি মহাসচিব এরকম ক্ষোভ প্রকাশ করেন।

 

তিনি বলেন, ‘‘ আপনারা জানেন যে, অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বেআইনিভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তার প্রতিপক্ষকে সরিয়ে দেয়ার রাজনীতি থেকে সেই কারণে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি আজকে এখন অসুস্থাবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা বার বার তার অসুস্থ অবস্থার জন্য তাকে বিদেশে নিতে আবেদন জানিয়েছি। চিকিতসকরা এবারও বলেছেন অবিলম্বে তাকে বিদেশে স্পেশাল চিকিতসা কেন্দ্রে চিকিতসার জন্য পাঠানো হোক। বার বার তার পরিবার আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত দেয়া তো দূরে থাক। গতকাল বলেছে, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আমরা নাকী রাজনীতি করি। ধিক তাদের। এই উত্তেজনার ভাষা আমাদের কাছে নেই।”

 

বিএনপি চেয়ারপারসন গত ১৩ মে রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিতসায় নিয়োজিত আছেন।

 

৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। এর দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে।

 

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিতসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিতসকরা।



শেয়ার করুন