০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:৪০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


জুলাই হত্যাকাণ্ড : মর্গে এখনো ১৩ লাশ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
জুলাই হত্যাকাণ্ড : মর্গে এখনো ১৩ লাশ আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে


জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।

গত ১০ মার্চ সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জমশের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। জমশের আলী বলেন, ‘নিহতদের অনেকের এখনো পরিচয় শনাক্ত হয়নি। তাই তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি নিখোঁজদের নিকটতম আত্মীয়, অর্থাৎ বাবা-মা, সন্তান, ভাই-বোনদের আসার জন্য অনুরোধ জানিয়েছে। অনেকে জানেন না, নিহতদের শনাক্তের প্রক্রিয়া কী হবে। তাই সবাইকে আমরা সিআইডিতে আসার আহ্বান জানিয়েছি।’

জমশের আলী বলেন, ‘নিহত ১৩ জনের ডিএনএ প্রোফাইল সিআইডির ফরেনসিক বিভাগে সংরক্ষিত আছে। তাদের মধ্যে ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল এবং ৮ জনের লাশ এখনো মর্গে। যদি কোনো পরিবার শহিদদের পরিচয় জানতে চান, তাহলে শহিদদের নিকটতম আত্মীয়স্বজনকে সিআইডির ফরেনসিক বিভাগে আসার অনুরোধ করা হয়েছে।’

যোগাযোগের ঠিকানা ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দফতর, মালিবাগ, ঢাকা। মোবাইল নম্বর: ০১৩২০-০১০৫৭২

শেয়ার করুন