১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:৩৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ঢাকায় যাচ্ছেন বাইডেনের বিশেষ দূত রাশাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২২
ঢাকায় যাচ্ছেন বাইডেনের বিশেষ দূত রাশাদ রাশাদ হোসাইন


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চারদিনের সফরে ঢাকা যাচ্ছেন। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল রোববার তিনি বাংলাদেশে পৌঁছাবেন। থাকবেন ২০ এপ্রিল পর্যন্ত। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরকালে সরকারের মন্ত্রী-সচিব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে তার বৈঠক হবে। তবে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন, পবিত্র মাহে রমজানে অফিস শিডিউলে পরিবর্তন এবং মন্ত্রী-সচিবদের পূর্বনির্ধারিত সূচির কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের অ্যাপয়েনমেন্ট এখনো চূড়ান্ত হয়নি। রাজধানীতে তার অন্য কর্মসূচির সঙ্গে সাক্ষাত সূচির সমন্বয়েরও চেষ্টা চলছে। তবে সরকারি সূত্র নিশ্চিত করেছে যে পররাষ্ট্র, জনপ্রশাসন, আইন এবং ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে মার্কিন বিশেষ দূতের বৈঠকের আগ্রহ রয়েছে।

দূতাবাসের অনুরোধের প্রেেিত সেসব অ্যাপয়েন্ট চূড়ান্তকরণের কাজ চলছে। বিশ্বের দেশে দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কাজে উত্সাহ প্রদান এবং তদারকিতে জোর রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। স্টেট ডিপার্টমেন্ট এবং এ সংক্রান্ত বিশেষ দূত তদারকির কাজটি করেন। চলতি বছরের সূচনাতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসাবে রাশাদ হোসাইনের নিয়োগ অনুমোদন করে সিনেট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন।


শেয়ার করুন