১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


রিসেট বাটন ও বিভিন্ন জাতীয় দিবস বাতিল
ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রতিবাদ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রতিবাদ


অন্তর্বর্তীকালীন সরকার 'রিসেট বোতাম’ টিপে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) দলের ভ্যারিফায়েড ফেকবুক পেজে এক বিবৃতিতে এই অভিযোগ করেছে আওয়ামী লীগ।

এতে বলা হয়, তারা ৫ আগস্ট বঙ্গবন্ধুর সব ম্যুরাল ও ভাস্কর্য ভেঙেছে কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে ভেঙেছিলেন। তারা ৭ মার্চ এর জাতীয় দিবস বাতিল করেছে, কারণ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছে।

এতে আরও বলা হয়, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস বাতিল করেছে তারা। কারণ তারা শেখ মুজিবকে জাতির পিতা স্বীকার করে না, বাংলাদেশে এখন পাকিস্তানের জাতির পিতার জন্মদিন পালিত হয়।

বিবৃতিতে দলটি বলেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করেছে তারা, কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে তাদের কর্মকাণ্ডের আদর্শিক মিল রয়েছে। তারা ৪ নভেম্বরের সংবিধান দিবস বাতিল করেছে, যে সংবিধান গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার উপর ভর করেই।

এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে বলা হয়, বাংলাদেশের মানুষ তীব্র ঘৃণাভরে অবধৈ সরকারের এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার।

শেয়ার করুন