১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:৫৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


পার্কিংলট থেকে পড়ে বাংলাদেশি তরুণ ফারহানের মর্মান্তিক মৃত্যু
মোহাম্মদ ইসলাম
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
পার্কিংলট থেকে পড়ে বাংলাদেশি তরুণ ফারহানের মর্মান্তিক মৃত্যু ফারহান জামান মৃধা


পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও সাউথ জার্সির আটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটিতে গত ২১ মার্চ এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কমিউনিটির সবার প্রিয় বিটিএসপি সদস্য মোহাম্মদ কামরুজ্জামান মৃধার (রেজিস্ট্রেশন নম্বর ৪০৯) বড় ভাই মোহাম্মদ ফকরুজ্জামান মৃধার পুত্র ফারহান জামান মৃধার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ১৫ বছর। সে স্কুলের ছাত্র ছিল। 

জানা গেছে, গত ২১ মার্চ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আটলান্টিক সিটি, নিউ জার্সির একটি পাঁচতলা পার্কিং ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সেই অনেক অনেক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন