১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সার্বভৌমত্বের নিরাপত্তায় লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা নিয়ে ঊনবাঙালের সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
সার্বভৌমত্বের নিরাপত্তায় লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা নিয়ে ঊনবাঙালের সভা ঊনবাঙাল অনুষ্ঠানে কেক কাটার দৃশ্য


ঊনবাঙালের ৪৭ তম সভার বিষয়বস্তু ছিল ”সার্বভৌমত্বের নিরাপত্তায় সাহিত্যের ভূমিকা”। গত ২৬ জানুয়ারি জ্যামাইকায় অনুষ্ঠিত সভায় এই বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখেন কবি কাজী জহিরুল ইসলাম, কম্যুনিটি লিডার ফখরুল আলম এবং লেখক, রাজনীতি-চিন্তক আবু জাফর মাহমুদ। বক্তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্রকে সুসংহত করার ওপর গুরুত্ব দেন এবং কখন কীভাবে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন রাজনীতি, ভিন্ন অর্থনীতি আমাদের ওপর ঔপনিবেশিক প্রভাব বিস্তার করে তা বোঝার জন্য লেখকদের সজাগ থাকতে হবে বলে মত প্রকাশ করেন। তারা বলেন, লেখকেরা সমাজের সবচেয়ে সচেতন মানুষ। তারাই সকলের আগে সার্বভৌমত্বের হুমকিগুলো টের পান, এটি লিখে জনগণকে জানাতে হবে, দেশের মানুষকে সজাগ রাখতে হবে।

প্রথা অনুযায়ী এ মাসের নির্বাচিত কবি দেওয়ান নাসের রাজা ৪টি কবিতা পড়ে শোনান। এ মাসের নির্বাচিত আবৃত্তি শিল্পী ছিলেন মুন্না চৌধুরী, ফরিদা ইয়াসমিন এবং হারুনুর রশীদ তানভীর। তার প্রত্যেকে ৩টি করে কবিতা আবৃত্তি করেন।

এছাড়া উপস্থিত কবি, লেখক, আবৃত্তি শিল্পীরা তাদের নিজের লেখা কবিতা, বই-আলোচনা পাঠ করেন এবং বিখ্যাত কবিদের কবিতা থেকে আবৃত্তি করেন। এ পর্যায়ে অংশ নেন আহসান হাবিব, জিএম ফারুক খান, সুমন শামসুদ্দিন, সোহেল হামিদ, রওশক হক, ইমাম চৌধুরী, এস এম মোজাম্মেল হক, সোহানা নাজনীন, মিজানুর রহমান, জেসমিন আখতার আঁখি, সায়েব খালিসদার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান পরিবেশন করেন নজরুল ইসলাম এবং টুটুল। অনুষ্ঠানের সূচনা করেন সভাপতি মুক্তি জহির এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইমাম চৌধুরী। 

এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঊনবাঙাল একটি বইমেলার আয়োজন করবে, যার উদ্বোধন করা হবে ফেব্রুয়ারির ২১ তারিখে, চলবে ২৩ তারিখ পর্যন্ত। মেলা আয়োজনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শেয়ার করুন