২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৯:৪৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতাম না- শিমুল বিশ্বাস
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২৫
জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতাম না- শিমুল বিশ্বাস


বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতেন। ওই বিপ্লবের আদর্শ ধারণ করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিপ্লবে প্রাণদানকারী প্রায় দুই হাজার মানুষের মধ্যে ৭০ শতাংশ ছিলেন শ্রমজীবী ও দরিদ্র মানুষ। তাদের রক্তের বিনিময়ে এ বিপ্লব অর্জিত হয়েছে। ওই আন্দোলন ব্যর্থ হলে আমরা যারা রাজপথে ছিলাম তাদের সবাইকে গুম, হত্যা বা নিপীড়নে শিকার হতে হতো।

শুক্রবার দুপুরে শহরের ভবেরবাজার ট্রাক টার্মিনালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো ভারতের তাঁবেদার ছিল না। অথচ শেখ হাসিনা দেশকে জোর করে ভারতের করায়ত্ত করতে চেয়েছেন। তবে দেশের শ্রমিক সমাজ রাজপথে থাকলে কোনো অপশক্তিই টিকতে পারবে না।

তিনি আরও বলেন, দেশে প্রায় সাত কোটি ৩৫ লাখ শ্রমিকের মধ্যে ৭০ লাখ পরিবহণ শ্রমিক। এদের মধ্যে শুধু বগুড়ায় আছেন ২১ হাজার শ্রমিক। সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ শ্রমিকবান্ধব হিসেবে প্রতিষ্ঠা পাবে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি ছিলেন- বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্ত:জেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মণ্ডল ও সাধারণ সম্পাদক মিন্টু খান প্রমুখ।

শেয়ার করুন