০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৪৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


বাসায় ফিরলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২২
বাসায় ফিরলেন খালেদা জিয়া


বাসায় ফিরে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সন্ধ্যায় তিনি গুলশানস্থ ফিরোজায় ফিরেছেন। তার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে আজ বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসক দলের সদস্যরা। এসময় খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এ জেড জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তিনি পুরোপুরি সুস্থ না। তিনি অসুস্থ, হার্টে দুইটা ব্লক এখনও রয়ে গেছে।’

একই তথ্য দিয়ে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আবারও জানিয়েছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। 

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুকে ব্যথার কারণে গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার হার্টে ব্লক ধরা পড়লে সেখানে রিং পরানো হয়। এরপর তার অবস্থার কিছুটা উন্নতি ঘটলে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়। সেখানে গত ১৫ জুন দুপুর থেকে ওই হাসপাতালের কেবিনে মেডিক্যাল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে ছিলেন। বেগম নীবিড় পর্যবেক্ষনে কিছুটা উন্নতির পর আজ তাকে বাসায় ফিরিয়ে নিয়ে আস হলো। 


শেয়ার করুন