০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


চায়নার হাসপাতাল চায় উত্তরবঙ্গের মানুষ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
চায়নার হাসপাতাল চায় উত্তরবঙ্গের মানুষ ঠাকুরগাঁওবাসীর মানববন্ধন


বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। গণমাধ্যমের প্রকাশিত এমন খবরে উৎফুল্ল উত্তরবঙ্গের মানুষ। এ নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের দাবি-দাওয়া জানিয়ে যাচ্ছে। সভা-সমাবেশে বক্তারা বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এ হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি। প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।’

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এক হাজার শয্যার চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্পেশালিস্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের ডা. নজরুল ইসলাম, সভাপতি ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবু। 

লাবু বলেন, উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এই হাসপাতাল অত্যন্ত জরুরি। ঠাকুরগাঁওয়ের জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

এতে আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ মো.কসেদুল সোহাগ, রানীশংকৈল থানা কল্যাণ সমিতির সেক্রেটারি ওসমান গণি, ঠাকুরগাঁও জেলা সোসাইটির সভাপতি আসাদজ্জামান। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন