৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


দেড় বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে ১০ লাখ অবৈধ অভিবাসী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২২
দেড় বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে ১০ লাখ অবৈধ অভিবাসী সীমান্তে ইমিগ্র্যান্টদের অপেক্ষা


বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ল ল অবৈধ বিদেশিদের অবাধে দণি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সুযোগ দেয়ার। এটি আর কোনো রাখঢাক করার ব্যাপার নয় যে, বাইডেন প্রশাসনের দেড় বছরে আমেরিকান ইতিহাসে সবচেয়ে জটিল সীমান্ত সংকট সৃষ্টি হয়েছে, যে কারণে তার সমালোচকরা এটিকে নজিরবিহীন সীমান্ত সংকট বলে বর্ণনা করছেন। গত এপ্রিল ও মে মাসে সীমান্ত পেরিয়ে যথাক্রমে- ২৩৪, ০৮৮ ও ২৩৯, ৪১৬ জন বিদেশি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে রিপোর্ট দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের সিবিপি তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করতে দিচ্ছে। মে মাস পর্যন্ত এ বছর মোট ১০ লাখ ৪৯ হাজার ৫৩২ বিদেশি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এ সংখ্যার মধ্যে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদের সংখ্যা এবং যাদের বৈধ অবস্থান বাতিল করা হয়েছে সেই সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।

বাইডেন প্রশাসন যখন থেকে ইমিগ্র্যান্টদের ডিপোর্ট করার নীতি শিথিল করেছে, তখন থেকে প্রায় সকল অবৈধ বিদেশি ডিপোর্টেশনের ভীতিমুক্ত থেকে অবাধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিচরণ করছে। অবৈধ ইমিগ্রেশনের বিরোধীরা বলছেন যে, এভাবে চলতে থাকলে চলতি বছরের শেষ নাগাদ ইমিগ্র্যান্ট সংখ্যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে। সবার আশঙ্কা অবৈধ ইমিগ্র্যান্টদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা নিকট ভবিষ্যতে হ্রাস পাবে না। 

প্রেসিডেন্ট বাইডেন অবৈধ ইমিগ্র্যান্টদের দ্রুত দেশ থেকে বিতাড়নের কার্যকর পদ্ধতি হিসেবে টাইটেল ৪২-এর কার্যকারিতার অবসান চাইলেও ফেডারেল বিচারকরা এ বিধির আওতায় খুব স্বল্পসংখ্যক অবৈধ ইমিগ্র্যান্ট দেশ থেকে বহিষ্কারের আদেশ দিতে পেরেছেন। বিচারকদের আদেশ ছাড়া কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইমিগ্র্যান্টদের বহিষ্কার করতে পারে না। হোমল্যান্ড সিকিউরিটি বলছে যে, প্রেসিডেন্ট বাইডেন যদি শেষ পর্যন্ত টাইটেল ৪২-এর কার্যকারিতা রহিত করতে সফল হন, তাহলে প্রতি মাসে অবৈধভাবে অনুপ্রবেশ দ্বিগুণ বৃদ্ধি পাবে। অর্থাত প্রতি মাসে গড় অনুপ্রবেশ ৫ লাখ ছাড়িয়ে যাবে, যা সিবিপির পে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।

শেয়ার করুন