০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৫৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৫
গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস


ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের এমনিতেই অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি।

তিনি বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য।

গুতেরেস আহ্বান জানান, সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে।

তিনি সতর্ক করে বলেন, এই সংকটময় সময়ে বিশৃঙ্খলার চক্র বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো সামরিক সমাধান নেই। সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কূটনীতি। একমাত্র আশার নাম—শান্তি।

তথ্যসূত্র : আলজাজিরা 

শেয়ার করুন