১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১০:০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


ইরানে হামলা সমর্থন করেন মাত্র ২৯ শতাংশ আমেরিকান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
ইরানে হামলা সমর্থন করেন মাত্র ২৯ শতাংশ আমেরিকান


ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে মার্কিন জনমত স্পষ্টভাবে বিভক্ত। এমনটাই উঠে এসেছে রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপে। জরিপ অনুযায়ী, অধিকাংশ মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করছেন এবং অনেকেই মনে করছেন না যে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ দ্রুত শেষ হবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ২৯ শতাংশ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে সমর্থন করেছেন। বিপরীতে ৪৩ শতাংশ সরাসরি এর বিরোধিতা করেছেন। আর ২৮ শতাংশ এ বিষয়ে নিশ্চিত মত দেননি বা প্রশ্নটি এড়িয়ে গেছেন।

দলীয় অবস্থানের ভিত্তিতে মতামতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। জরিপে অংশ নেয়া রিপাবলিকানদের মধ্যে ৬৬ শতাংশ ইরানে হামলার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ডেমোক্রেটদের বড় অংশ- ৭৬ শতাংশ এই সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দ্রুত শেষ হবে কি না- এ প্রশ্নেও মার্কিনদের মধ্যে সংশয় দেখা গেছে। জরিপ অনুযায়ী, সব প্রাপ্তবয়স্ক উত্তরদাতার মধ্যে ৬০ শতাংশ মনে করেন না যে এই সম্পৃক্ততা দ্রুত শেষ হবে। মাত্র ৩৬ শতাংশ মনে করেন এটি দ্রুত শেষ হতে পারে।

দলভিত্তিক মতামতেও একই ধারা দেখা গেছে। রিপাবলিকানদের মধ্যে ৬২ শতাংশ বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দ্রুত শেষ হতে পারে। কিন্তু ডেমোক্রেটদের মধ্যে ৭৭ শতাংশ মনে করেন এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই।

এই জরিপটি ৬ থেকে ৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ২১ জন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত হয়। জরিপটির সম্ভাব্য ত্রুটির সীমা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্লাস বা মাইনাস ৩ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন