০৪ মার্চ ২০২৬, বুধবার, ০৭:২১:৫৪ অপরাহ্ন


বাকা’র উদ্যোগে ইফতার ও ক্বেরাত প্রতিযোগিতা
বদরুজ্জামান রুহেল
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
বাকা’র উদ্যোগে ইফতার ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ


আমেরিকার নিউইয়র্কে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইনক (বাকা)-এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী। সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী মোহাম্মদ তালহা, তাহমিদ হাসান রেজা, আরীব মোহাম্মদ চৌধুরী ও ইউনুস শাহ আহমদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বেরাত প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী লিটন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক এমডি আলাউদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও স্পন্সর লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, সোহেল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমী, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ ইকবাল রাজু, সহ-সংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলীমুল ইসলাম বান্টি, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ইসকন্দর আলী মিন্টু, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক, দফতর সম্পাদক এমডি লুৎফুর রহমান, কার্যকরি পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান, শেখ শাকিল হোসেন শিমুল এবং সহযোগী সদস্য চৌধুরী মোমিত তানিম ও জুবায়ের আহমেদ।

কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, মাহবুবুল আলম মবু, আব্দুস শহীদ, জাকির চৌধুরী সিপিএ, সেবুল খান মাহবুব, মনজুর চৌধুরী জগলুল, জামিল আনসারী, এ ইসলাম মামুন, আনোয়ার জাহিদ, শেখ জামাল হোসেন, শামীম আহমেদ, নুরে আলম জিকু, হাসান আলী, মুতাসিম বিল্লাহ তুষার, রোকন আহমেদ, কবি মাসুম আহমেদ ও রেজা আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্বেরাত প্রতিযোগিতায় ৪টি গ্রুপে মোট ১২ জন বিজয়ী শিশু-কিশোরকে নগদ অর্থ, ইসলামিক ওয়াল আর্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। গ্রুপ-এ (বালক) বিভাগে প্রথম হয়েছেন তাহমিদ হাসান রেজা, দ্বিতীয় মোহাম্মদ তালহা এবং তৃতীয় মুহাম্মদ তালহা। গ্রুপ-এ (বালিকা) বিভাগে প্রথম স্থান অধিকার করেন আনাবিয়া নূর আলিমা, দ্বিতীয় সাবিহা আনসারী এবং তৃতীয় সাফিয়া ইসলাম।

অন্যদিকে, গ্রুপ-বি (বালক) বিভাগে আরীব মোহাম্মদ চৌধুরী প্রথম, ইউনুস শাহ আহমেদ দ্বিতীয় এবং মোহাম্মদ রহিম তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন। গ্রুপ-বি (বালিকা) বিভাগে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রথম হয়েছেন তাজরিন এমা, দ্বিতীয় রোদেলা হক এবং তৃতীয় লাবিবা তাসনিম।

বক্তারা পবিত্র রমজানের মহিমা তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের ক্বেরাত প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী।

শেয়ার করুন