১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:৩৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


অবৈধ ইমিগ্র্যান্টদের জন্য নয়া আইডি কার্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২২
অবৈধ ইমিগ্র্যান্টদের জন্য নয়া আইডি কার্ড


ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) অবৈধদের পরিচয়পত্র দেয়ার এক পাইলট কর্মসূচি প্রবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে। লাখ লাখ অবৈধদের ট্র্যাক রাখার জন্য এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে ফক্স নিউজের এক রিপোর্টে জানানো হয়েছে। লাখ লাখ অবৈধ ইমিগ্র্যান্টদের আমেরিকার মধ্যে ছেড়ে রাখার জন্য এই পাইলট কর্মসূচি। নিউইয়র্কেও এখন অনেক অবৈধ ইমিগ্র্যান্ট এসে পড়েছে। তাদের রক্ষণাবেক্ষণ ও তাদের ট্র্যাক রাখার জন্য ভলান্টিয়ার খোঁজা হচ্ছে। তাদের ক্যাশ অর্থ দেয়া হবে। 

আইস এই আইডি কার্ড প্রকল্পের নাম দিয়েছে ‘সিকিউরড ডকেট কার্ড’ প্রোগ্রাম। যেসব মাইগ্র্যান্টদের দক্ষিণ সীমান্তে আটক করে বিতাড়ন করা হয়নি এবং তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের মধ্যে ছেড়ে রেখে তাদের অ্যাসাইলাম মামলা ইমিগ্রেশন ব্যবস্থাপনায় শুনানির জন্য প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের জন্য এই সিকিউরড ডকেট কার্ড বা এসডিসি কর্মসূচি। এই প্রসেস শেষ হতে কয়েক বছর লেগে যাবে। এই আইডি কার্ডে ছবি থাকবে। বায়োগ্রাফিক ইনফরমেশন থাকবে এবং আইস বলছে তা সরকার ও অনাগরিকদের মধ্যে যোগসূত্র রাখতে সাহায্য করবে।


শেয়ার করুন