১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা বুঝতে পারছি না - রংপুরে জিএম কাদের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২২
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা বুঝতে পারছি না - রংপুরে জিএম কাদের রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের/ছবি সংগৃহীত


দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আবারও শঙ্কার কথা ব্যাক্ত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  আজ সোমবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন-‘রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। সামনে নির্বাচন। কিন্তু নির্বাচনে সব দল অংশ নেবে কি না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা বুঝতে পারছি না।’ 


গত শনিবারও জিএম কাদের আগামী নির্বাচন ঘীরে অশনি সংকেতের আভাস পাচ্ছেন বলে বক্তব্য দেন। এরপর তিনি রোববার বৈঠক করে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে। ঠিক পরের দিন অর্থাৎ আজ সোমবার আবারও তিনি শঙ্কার কথা জানান দিলেন। 


এ সময় জি এম কাদের বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়েছে। দেশে প্রবাসী আয় কমে যাচ্ছে। যেখানে আমদানি ব্যয় বাড়ছে, রিজার্ভ কমে আসছে। বিভিন্ন মেগা প্রকল্পের যে ঋণ, তার বোঝা দেশ কতটুকু বইতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।’


জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ সামাজিক নিরাপত্তা চায়, দেশের মানুষ খুন-ধর্ষণ-লুটপাট থেকে উদ্ধার হতে চায়। আমরা আমাদের নিজস্ব রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেশের মানুষের সুস্থ্য রাজনীতি উপহার দিতে চাই।’ এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদের শাসনামলে এসব ছিল না। সংখ্যালঘুরা ভালো ছিলেন। দেশে সুশাসন ছিল। দুর্নীতি কম ছিল। আমরা তেমন সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চাই।’ 

উল্লেখ্য, উত্তরবঙ্গে জিএম কাদেরের পাঁচ দিনের সফরে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুর পৌছান তিনি। 

 

শেয়ার করুন